ছেলের বিয়ে উপলক্ষে ১০ হাজার কোটি রুপি সামাজিক কাজে দান গৌতম আদানির

 

আলোচিত আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি এবার ছেলের বিয়ে উপলক্ষে ১০ হাজার কোটি রুপি সামাজিক কাজে দান করেছেন। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, আদানির দান করা এই রুপির বেশিরভাগ টাকা স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল (৭ ফেব্রুয়ারি) শুক্রবার ভারতের আহমেদাবাদের বেলভেদেরে ক্লাব ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন গৌতম আদানির ছেলে জিৎ আদানি ও ব্যবসায়ী জইমিন শাহর কন্যা দিবা শাহ। ঘরোয়া সেই অনুষ্ঠানে আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। সেখানে কোনও সিনেমার তারকা, রাজনীতিক কিংবা কূটনীতিকরা উপস্থিত ছিলেন না।

এর আগে ইসকনের সঙ্গে হাত মিলিয়ে মহাকুম্ভে ৪৫ দিন মহাপ্রসাদের আয়োজন করে আদানি গ্রুপ। এমনকি, মহাকুম্ভে গিয়ে মহাপ্রসাদ বিতরণে হাত লাগাতে দেখা যায় গৌতম আদানিকে। ছেলের বিয়ে সাধারণভাবে এবং পরম্পরা মেনে দেবেন, সেকথা গত ২১ জানুয়ারি মহাকুম্ভে গিয়েই জানিয়ে দেন গৌতম আদানি। এক সূত্রে জানা গেছে, তার জীবনদর্শন হল, ‘সেবাই ধ্যান, সেবাই প্রার্থনা আর সেবাই ঈশ্বর’।

উল্লেখ্য, গৌতম আদানির পুত্র জিৎ আদানির বিয়ের আয়োজন নিয়ে নানারকম জল্পনা চলছিলো। ভারতীয় এই ধনকুবেরের ছেলের বিয়ে কতোটা জাঁকজমকভাবে হবে তা নিয়েও বিভিন্ন মহলে নানা কথা উঠছিলো। যদিও আদানি জানান, আমরা সাধারণ মানুষের মতো। সকল পরম্পরা মেনে এবং সাধারণভাবে তার বিয়ে দেবো।

ছেলের বিয়ে উপলক্ষে ১০ হাজার কোটি রুপি সামাজিক কাজে দান গৌতম আদানির ছেলের বিয়ে উপলক্ষে ১০ হাজার কোটি রুপি সামাজিক কাজে দান গৌতম আদানির Reviewed by News Channel on February 09, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.