যুক্তরাষ্ট্রের ভারি বোমার চালান পৌঁছাল ইসরাইলে

 

যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ২ হাজার পাউন্ড ওজনের এমকে-৮৪ বোমার একটি চালান ইসরাইলে পৌঁছেছে। বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্প তুলে নেয়ার পর এ চালান আসে বলে জানায় ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

       ২ হাজার পাউন্ড ওজনের এমকে-৮৪ বোমা বিস্ফোরণ ব্যাপক এলাকাজুড়ে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব। ছবি: রয়টার্স

রোববার (১৬ ফেব্রুয়ারি) ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত মাসে সরবরাহের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এই অস্ত্রশস্ত্র পাঠানো হয়েছে।

 
২০২৩ সালের ৭ অক্টোবরের পর বাইডেন প্রশাসন ইসরাইলে হাজার হাজার ২ হাজার পাউন্ড ওজনের বোমা পাঠিয়েছিল। তবে পরে একটি চালান আটকে রাখে। গত মাসে ট্রাম্প এ চালানের ছাড়পত্র দেন।
 
 
ভারি এই বোমাটি কংক্রিট ও ধাতু দিয়ে তৈরি। এর বিস্ফোরণ ব্যাপক এলাকাজুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ঘনবসতিপূর্ণ এলাকায় এই বোমা ব্যবহারে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কায় বাইডেন প্রশাসন ইসরাইলে বোমাটি রফতানির অনুমোদন দেয়নি।
 
শনিবার রাতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী কাটজ বলেন, ‘আজ রাতে যে গোলাবারুদের চালান ইসরাইলের এসেছে, সেটি ট্রাম্প প্রশাসনের পাঠানো। এগুলো বিমানবাহিনী ও আইডিএফ এর জন্য গুরুত্বপূর্ণ সম্পদ এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্রতার আরেকটি প্রমাণ।’
 
 
গত মাসে কার্যকর হওয়া গাজায় যুদ্ধবিরতি টিকবে কি না তা নিয়ে আশঙ্কার মধ্যেই বোমার চালানটি ইসরাইলে গেল। হামাস ও ইসরাইল উভয়ই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলায় এবং হামাস জিম্মি মুক্তি দিতে অস্বীকার করায় যুদ্ধবিরতি ভেস্তে যেতে বসেছিল।
গাজায় ইসরাইল যুদ্ধ শুরু করার পরই যুক্তরাষ্ট্র দেশটিকে কয়েক কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছিল।
যুক্তরাষ্ট্রের ভারি বোমার চালান পৌঁছাল ইসরাইলে যুক্তরাষ্ট্রের ভারি বোমার চালান পৌঁছাল ইসরাইলে Reviewed by News Channel on February 16, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.